কৃষি, দেশের প্রাকৃতিক অবস্থার প্রেক্ষিতে কৃষি ব্যবস্থা ও প্রভাব মোকাবেলায় করণীয় বিকল্প ব্যবস্থা
কৃষি, দেশের প্রাকৃতিক অবস্থার প্রেক্ষিতে কৃষি ব্যবস্থা ও প্রভাব মোকাবেলায় করণীয় বিকল্প ব্যবস্থা
![]() | |
| pump & dam |
আপনারা তো জানেন আমাদের দেশের মানচিত্রটা পূর্ব দক্ষিন এবং উত্তর পশ্চিম এরকম ভাবে অবস্থিত । দেশটা যদিও সমতল তারপরও দেশের উত্তর পশ্চিমের অঞ্চলগুলো উচু এবং পূর্ব দক্ষিনের অঞ্চলগুলো নিচু এবং ঢালু । তাই প্রতি বছর দেশের প্রায় অর্ধেকের বেশী অংশ বন্যায় ভাসে এবং অর্ধেকের কম অংশ খরায় শুকায় । এবারও কিন্তু এই অবস্থার ব্যতিক্রম ঘটেনি । দেশের দক্ষিনাঞ্চল যখন বন্যায় ভাসছিল তখন উরাঞ্চল খরায় শুকাচ্ছিল । দেশের উত্তরাঞ্চলে এবার বর্ষার প্রায় অর্ধেক সময় পার হয়ে যাওয়ার পর আকাশের বৃষ্টি শুরু হয়েছিল । তাও আবার খুব অল্প পরিমানে । বন্যার তো বালাই নেই । এই অল্প পরিমাণ পানিতেই খুব তাড়াহুড়ো করে কৃষকরা দু-এক দিনের মধ্যে উচু জমিনগুলোতে আমন ধানের চারা রোপন করেছিল । আমি তো দেখেছিলাম নীলফামারী এবং পঞ্চগড় জেলার কিছু কিছু কৃষক আমন ধান রোপনের উপযুক্ত সময় পার হয়ে যাওয়াতে তারা খুব কষ্ট করে সেচের ব্যবস্থা করে আমন ধানের চারা রোপন করেছিল । তারপর চারা রোপনের পরপরই আবার বৃষ্টির অভাবে জমিন শুকাতে শুরু করে । এই অবস্থায় আমন ধানের চাষাবাদ কার্যক্রমে কিছুটা হলেও ব্যাঘাতের সৃষ্টি হয় । যেমন এবারের বর্ষায় অনাবৃষ্টি এবং দেরিতে বর্ষা শুরু হওয়ার ফলে দেশের উত্তরাঞ্চলে রবি শষ্যের চাষাবাদ শুরু হবে দেরিতে । আর উত্তরাঞ্চলের কৃষকগণ এটাও মনে করছেন । এবার দেশের উত্তরাঞ্চলের উচু জমিনগুলোতে আমন ধানের ফলন আশানুরুপ হবে না । যাইহোক দেশের এই প্রাকৃতিক অবস্থার পরিপ্রেক্ষিতে দেশের কৃষিকে সঠিকভাবে পরিচালনা ও কৃষিকে সঠিকভাবে বাঁচিয়ে রাখতে দেশের দক্ষিণাঞ্চলে যেমন পর্যাপ্ত পরিমাণে পানি নিষ্কাশন ও বাঁধের প্রয়োজন, তেমনিভাবে দেশের উত্তরাঞ্চলে পর্যাপ্ত পানি সেচের ব্যবস্থা করা প্রয়োজন । এবং সেটা সরকারীভাবে । কারণ যদিও মালিকানাধীন কিছু কিছু সেচের ব্যবস্থা আছে । কিন্তু সেই সেচগুলো বর্ষাকালে সম্পূর্ণরুপে বন্ধ থাকে উপযুক্ত ব্যবস্থার অভাবে । তাই আমার মনে হয় উপযুক্ত ব্যবস্থাগুলো নিলে দেশের কৃষির আরও উন্নতি হবে এবং দেশের উন্নতিতে শিল্পের ন্যায় কৃষিও অবদান রাখতে পারবে । তাই সবশেষে আমার সরকারের কাছে আকুল আবেদন, আমাদের দেশের গরীব কৃষকদের সাহা্য্যার্থে যেন অতি তাড়াতাড়ি সঠিক ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয় ।


No comments