google-site-verification: google998f3745d07a0535.html “আমন ধানের রোগ বালাই রোধে প্রতিকারের উপায় জানতে সাহায্য চাচ্ছেন কৃষকগণ"/Paddy/Rice/Disease/Help/Farmers/Agriculture - kisan bangladesh

Header Ads

“আমন ধানের রোগ বালাই রোধে প্রতিকারের উপায় জানতে সাহায্য চাচ্ছেন কৃষকগণ"/Paddy/Rice/Disease/Help/Farmers/Agriculture

আমন ধানের রোগ বালাই রোধে প্রতিকারের উপায় জানতে সাহায্য চাচ্ছেন কৃষকগণ/Paddy/Rice/Disease/Help/Farmers/Agriculture

ধান,আমন ধানের রোগ বালাই রোধে প্রতিকারের উপায় জানতে সাহায্য চাচ্ছেন কৃষকগণ
bad condition's in the paddy fields

    প্রাকৃতিক প্রতিকুলতার মধ্যেও যখন দেশের উত্তরাঞ্চলের কৃষকরা আমন ধান চাষ করল । তখন ভবিশ্বতে কৃষকদের আশা একটু হলেও আল্লাহ পাক পূরন করবেন । কিন্তু এখন সেই আশার আমন ধান ক্ষেতে দেখা দিল বিভিন্ন ধরনের রোগ বালাই । ধান রোপনের পর যখন জমি শুকিয়ে গেল তখন ধান ক্ষেতে ব্যপক হারে আক্রমণ হলো ঘুগুরি পোকার । দেশে তো কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠানের অভাব নেই । কৃষকরাও এক একজন বিভিন্ন কোম্পানীর কীটনাশক ব্যবহার করা শুরু করল । তাতে করে কারো কারো ধান ক্ষেত ঘুগুরি পোকার আক্রমণ থেকে রেহাই পেল, আবার কারো কারোটা রেহাই পেল না । এর ভেতরে আবার যখন আকাশের একটু বৃষ্টি হলো তখন কৃষকরা তাদের ধান ক্ষেতের প্রয়োজনে ক্ষেতে মারলো রাসায়নিক সার । আর এই সার প্রয়োগ করার কিছুদিন পর আবার দেখা গেল ব্যপক হারে ধানের গোড় পচা রোগ । কৃষকরা হিমশিম খেয়ে যে যা ঔষধ পেল সে সেটাই ব্যবহার করল । এতে করে কারো ধানের গোড় পচা রোগ সারল । আবার কারো ধানের গোড় পচা রোগ গেল না । শুধুমাত্র একটু কমলো । তার পরপরই কিছু কিছু ধান ক্ষেতে দেখা গেল ধানের পাতা মোড়ানো ও পাতা সাদা হওয়া রোগ । এখন সবাই এই পাতা মোড়ানো রোগ ও পাতা সাদা হওয়া রোগ প্রতিকারের উপায় নিয়ে ব্যতিব্যস্ত । তাতে দেখা যাচ্ছে যে এবার আমন ধানের রোগ বালাই মনে হয় বেশী হচ্ছে । আর সেই কারণেই এবার আমন ধানের ফলস খুব একটা ভালো হবে না । তাই আমার মনে হয় দেশের অন্যান্য তথ্যগুলো যেভাবে ম্যাসেজের মাধ্যমে জনগনের কাছে পৌছানো হয় । ঠিক সেইভাবে বাংলাদেশ কৃষি অধিদপ্তর যদি ম্যাসেজ আকারে কৃষক ভাইদেরকে ম্যাসেজের মাধ্যমে আগাম সাবধান করে দেন এবং সঠিক প্রতিকারের উপায় বলে দেন । তাহলে কৃষক ভাইরা খুব উপকৃত হবেন ।

                                 

No comments

Theme images by Xaviarnau. Powered by Blogger.