শিক্ষা, করোনার দাপট বনাম বিদ্যালয়ে শিক্ষার্থীর আগমন, জিতবে কে ?
শিক্ষা, করোনার দাপট বনাম বিদ্যালয়ে শিক্ষার্থীর আগমন, জিতবে কে ?
![]() |
| Student pic |
দীর্ঘ ১৮ মাস পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুললো । তার সাথে সাথে সঠিক স্বাস্থ্যবিধি মেনে দেশের বেসরকারী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোও খুললো । এর সাথে আমাদের বিদ্যালয়টিও খুললো । বিদ্যালয়ে আসতে পেরে শিক্ষার্থীরা মহা খুশি । কিন্তু মহা মুশকিল হয়েছে শিক্ষকদের । কারন শিক্ষার্থীরা বহুদিন পর তাদের বন্ধুদের কাছে পেয়েছে । তাই তারা খোলার প্রথম দিন অর্থাৎ ১২-০৯-২০২১ ইং তারিখ থেকে আজ ১৫-০৯-২০২১ ইং তারিখ পর্যন্ত তারা শুধু জটলা পাকা্চ্ছে । আর সে সব কন্ট্রোল করতে শিক্ষকদের অবস্থা নাজেহাল । যাইহোক অতি কষ্ট করে স্বাস্থ্যবিধির সব নিয়ম কানুন কঠিনভাবে মেনে শিক্ষার্থীদের ক্লাসরুমে ঢোকানো হচ্ছে প্রতিদিন । আর রাখা হচ্ছে কঠিন নজরদারী । এভাবেই চলছে শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতিদিনের কার্যক্রম ।


No comments