google-site-verification: google998f3745d07a0535.html পাট, পাটের দাম ও চাষ বাড়ছে/তাহলে কি আবার আসছে সোনালী আঁশের সুদিন/আশায় বুক বাঁধছে উত্তরাঞ্চলের কৃষকগণ - kisan bangladesh

Header Ads

পাট, পাটের দাম ও চাষ বাড়ছে/তাহলে কি আবার আসছে সোনালী আঁশের সুদিন/আশায় বুক বাঁধছে উত্তরাঞ্চলের কৃষকগণ

পাট

পাটের দাম ও চাষ বাড়ছে/তাহলে কি আবার আসছে

 সোনালী আঁশের সুদিন/আশায় বুক বাঁধছে উত্তরাঞ্চলের 

কৃষকগণ  

পাট,পাটের দাম ও চাষ বাড়ছে/তাহলে কি আবার আসছে সোনালী আঁশের সুদিন/আশায় বুক বাঁধছে উত্তরাঞ্চলের কৃষকগণ
Jute Picture
    এক সময় পাটকে বাংলাদেশের সোনালী আশঁ বলা হতো । কারণ তখনকার দিনে পাট বিদেশে রফতানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করা হতো । তাই তখন দেশে প্রচুর পাটের চাষও করা হতো । কিন্তু কালের বিবর্তনে সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে, দেশের বড় বড় পাটকলগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে, পাটের বাজার মূল্য আস্তে আস্তে কমে যাওয়ার ফলে, ‍কৃষকরাও আস্তে আস্তে ‍পাট চাষে অনাগ্রহী হয়ে পড়েন । বলতে গেলে পাটও ধীরে ধীরে মূল্যহীন হয়ে পড়ে । দেখা যাচ্ছে কৃষকরা এখন পাট চাষ করা কমিয়ে দিয়েছেন । তাছাড়া এখন দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের আরও অনেক উপায় বের হয়েছে । তাই পাটের সেই সোনালী আশেঁর নামটা কিছুটা হলেও একটু ম্লান হয়ে গেছে ।

এতো কিছুর পরেও দেশের উত্তরাঞ্চলের কৃষকরা এখনও উচু জমিন গুলোতে ব্যপক পাট চাষ করে থাকেন । এবারও তার ব্যতিক্রম হয়নি । এবছরও দেশের উত্তরাঞ্চলের কৃষকরা ব্যপক পাট চাষ করেছিলেন । কিন্তু এবছর উত্তরাঞ্চলে অধিক অনাবৃষ্টির ফলে পাটের বীজ ঠিক মতো গজায়নি । প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা পাটের সঠিক পরিচর্যাও করতে পারেননি । বৃষ্টির অভাবে সঠিক সময়ে পাট পানিতেও ফেলতে পারেননি, যার ফলে পাট জমিতে থাকা অবস্থায় শুকিয়ে গিয়েছিল । এককথায় সঠিক পরিচর্যার অভাবে পাটের আঁশ খুব পাতলা হয়েছিল । তাতে করে যেখানে বিঘা প্রতি ৮ থেকে ১০ মন পাট হওয়ার কথা ছিল সেখানে বিঘা প্রতি ৬ থেকে ৭ মন পাট হয়েছিল । তাছাড়া পাট বাজারজাত করনের সময় কৃষকরা সর্বোচ্চ ২৪০০ শত টাকা থেকে ২৬০০ শত টাকা বাজার মূল্য পেয়েছিলেন । তাতে করে কৃষকগণ বেশী লাভবান হননি । টেনে হিচড়ে কোন রকমে আসল ঘরে তুলেছিলেন । কিন্তু বর্তমানে পাটের মূল্য চলছে মন প্রতি ২৮০০ শত থেকে ৩২০০ শত টাকা । এতে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা । তবে যাইহোক পাটের বাজার মূল্য যেমন বাড়ছে । ঠিক তেমনি ভাবে পাটের চাষও দিন দিন বাড়ছে । তার সাথে সাথে দেশের উত্তরাঞ্চলের কৃষকগণও বুক বাঁধছেন সেই সোনালী আঁশের সোনালী দিনের আশায় ।  

 


No comments

Theme images by Xaviarnau. Powered by Blogger.