google-site-verification: google998f3745d07a0535.html ছেলে কাঠগড়ায়, বাবা সন্তানের জন্য কি না করে ?/entertainment news/shah rukh khan/ - kisan bangladesh

Header Ads

ছেলে কাঠগড়ায়, বাবা সন্তানের জন্য কি না করে ?/entertainment news/shah rukh khan/

 ছেলে কাঠগড়ায়, বাবা সন্তানের জন্য কি না করে ?/entertainment news/shah rukh khan/

Entertainment Picture
    হায়রে বাবা ! বাবা কি অমূল্য সম্পদ সেটা বাবা যখন কাছে থাকে তখন  আমরা অনেকেই বুঝি না । আর একজন বাবাই জানেন সন্তান তার কাছে কি জিনিস । একজন সন্তান একজন বাবা মায়ের কাছে যে কি অমূল্য রত্ন । সেটা একজন বাবাই জানেন আর একজন মায়েই জানেন ।

হ্যাঁ আমি সেরকম একজন বিখ্যাত অভিনেতা বাবা, বলিউডের সুপার স্টার শাহরুখ খান এর কথা বলছি । গত মাসের শুরুতে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক মামলায় জড়িয়ে গ্রেফতার হয় এবং জামিনও পায় । কিন্তু শাহরুখ খান তার ছেলেকে একা ফেলে, ছেলের নিরাপত্তার কথা ভেবে এবং আজ ১৩ই নভেম্বর ছেলের ২৪তম জন্মদিনের কথা ভেবে তিনি তার কাজে যেতে পারেন নি । হাজার হলেও বাবা তো । তাই ছেলেকে একা ছেড়ে যেতে পারেন নি শাহরুখ খান । যদিও ছেলে বর্তমানে জামিনে আছে, তারপরও । তার হাতে অনেক কাজ । তারপরও কাজে যাচ্ছেন না, কারণ যাতে ছেলে আরিয়ানের নিরাপত্তার কোন অভাব না হয় । তাই তিনি আরিয়ানের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করেছেন । শাহরুখ খানের ব্যক্তিগত বডিগার্ড রবি সিংকেই আরিয়ানের বডিগার্ড হিসেবে রেখে দিয়েছেন । যে রবি সিং কিনা শাহরুখ খানের ফ্যামিলি সদস্যের মতো । সেই বিশ্বস্ত বডিগার্ড রবি সিংকে ছেড়ে তিনি নিজের নিরাপত্তার জন্য অন্য আরেক জন বডিগার্ডের ব্যবস্থা করেছেন ।

    মুম্বাই সমুদ্র উপকুলের একটি প্রমোদতরিতে তল্লাশি চালিয়ে আরিয়ান, আরবাজ এবং মুনমুন সহ আরো ৬ জনকে আটক করে গ্রেফতার দেখিয়েছে এনসিবি । সেই জের ধরেই আরিয়ান সহ সবাইকে প্রতি সপ্তাহে হাজিরা দিতে হবে এনসিবির দপ্তরে । নিম্ন আদালতে আরিয়ানের জামিন বারবার খারিজ হওয়ার পরও বেশ কিছু শর্তে তাকে জামিন দিয়েছে মুম্বাই হাইকোর্ট । এসময় আরিয়ানকে দেশের বাইরে যাওয়ায় নিশেধাজ্ঞা জারি করেছে মুম্বাই আদালত । এই ঘটনায় শাহরুখ খান সহ শাহরুখ ভক্তরাও হতাশ ।
 
আরও জানুন......
 
 https://kisanbangladesh12.blogspot.com/2021/10/television-series-tv-showslive-tv.html
 https://kisanbangladesh12.blogspot.com/2021/11/cricketbangladesh-crickett20-cricket.html


No comments

Theme images by Xaviarnau. Powered by Blogger.