google-site-verification: google998f3745d07a0535.html ।।সাবধান কৃষক ভাই, বীজ কেনার সময় করুন যাচাই ।।rice seeds variety/ wheat seeds variety/corn seeds variety - kisan bangladesh

Header Ads

।।সাবধান কৃষক ভাই, বীজ কেনার সময় করুন যাচাই ।।rice seeds variety/ wheat seeds variety/corn seeds variety

 ।।সাবধান কৃষক ভাই, বীজ কেনার সময় করুন যাচাই ।।rice seeds variety/ wheat seeds variety/corn seeds variety

https://kisanbangladesh12.blogspot.com/2021/12/rice-seeds-variety-wheat-seeds.html
rice,wheat,corn seeds variety

    সাবধান কৃষক ভাই, বীজ কেনার সময় করুন যাচাই । বাজারে এসেছে রকমারী বীজ । বিভিন্ন কোম্পানীর বিভিন্ন রকমের ধানের বীজ, গমের বীজ, ভুট্টার বীজ বাজারে পাওয়া যাচ্ছে । যেগুলোর প্যাকেটের গায়ে লেখা আছে বিভিন্ন রকমের উৎসাহ মূলক লেখা । যেমন ধরুন উচ্চ ফলনশীল, ভাল উন্নত জাতের বীজ, উংকুরোদগমে ১০০% গ্যারান্টি, রোগ বালাই কম হবে ইত্যাদি । এসব কথায় ভুলবেন না যেন । তাহলে আপনি ধরা খাবেন । পরবর্তীতে আপসোস করতে হবে আপনাকে ।

কারন ভালো কোম্পানীর বীজের সাথে সাথে খারাপ কোম্পানীর বীজও বাজারে পাওয়া যাচ্ছে । ভালো কোম্পানীর বীজের প্যাকেটে যেমন যেমন লেখা আছে, ঠিক সেরকমই খারাপ কোম্পানীর বীজের প্যাকেটের গায়েও লেখা আছে । এমনকি কিছু কিছু অসাধু ব্যবসায়ী বাড়িতে খোলা ধানের বীজ, গমের বীজ, ভুট্টার বীজ প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করেছে । যেগুলো দেখে আপনি বুঝতেই পারবেন না ভালো এবং খারাপের তফাৎ । যদি দেখে শুনে ভালো জাতের বীজ ক্রয় করতে না পারেন তাহলে আপনার পরিশ্রম বিফলে যাবে । আপনি আশা অনুরুপ ফলন নাও পেতে পারেন । বীজ ক্রয় করতে ভুল করলে পরে দেখতে পারবেন আপনার বীজ ভালোভাবে গজায়নি, রোগ বালাই দেখা দেবে বেশি বেশি, ফলন কম হবে । আপনার আশা আকাংখা সব মাটি হয়ে যাবে ।

    তাই আমি আপনাদেরকে আগে থেকেই সাবধান করে দিচ্ছি । আপনারা বীজ কেনার সময় তাড়াহুড়ো করবেন না । ধীরে সুস্থে দেখে শুনে পরখ করে যে কোন বীজ ক্রয় করুন । যাতে আপনি বীজ ক্রয় করে না ঠকেন । আপনার ভবিশ্বৎ স্বপ্ন যাতে নষ্ট না হয় । তাই ‘‘আসুন চাষী ভাই, বীজ কিনতে করি যাচাই । সব কাজ সময় মতো করবো শেষ, সোনার ফসলে ভরবো দেশ ।”

আরও জানুন.... 

 https://kisanbangladesh12.blogspot.com/2021/11/farmer-vs-paddy-vs-marketfarmerpaddymar.html

 

No comments

Theme images by Xaviarnau. Powered by Blogger.