মহান বিজয় দিবস/১৬ ডিসেম্বর/victory day 16 december/16
december victory day
 |
Symble of victory
|
গত দেড়
বছর ধরে বিশ্ববাসী করোনা রোগের ছোবলে জড়জড়িত । বিশ্ববাসীর অনেকের জীবন গেছে তাতে ।
আমার মনে হয় এই মৃত্যুর সঠিক হিসেব বিশ্বের কারো কাছে নেই । কারণ এমন কেউ কেউ হয়তো
বা সবার অজান্তেই চলে গেছেন পৃথিবী ছেড়ে । যার খবর কেউই জানেন না । এর মধ্যে আমার কৃষক
ভাইদের মধ্যেও হয়তো বা কেউ কেউ চলে গেছেন পৃথিবী ছেড়ে । যে মৃত্যুর খবর হয়তো বা সবার
অজানা । তবে বিশ্বের যতো মানুষ এই মরণঘাতী রোগের কবলে পড়েছেন তারা সবাই বাঁচার জন্য
করোনার বিরুদ্ধে আপ্রাণ লড়াই করেছেন । তার সাথে সাথে বিশ্বের আমরা সবাই আপ্র্রান চেষ্টা
করেছি । এবং আজও লড়াই করে যাচ্ছি এই মরণঘাতী রোগের বিরুদ্ধে । যুদ্ধ করে চলছি সারাক্ষন
। এই যুদ্ধে কেউ কেউ হেরে গেছি, আবার কেউ কেউ জিতে গেছি । যারা জিতে গেছি তারা আমরা আজও পৃথিবীতে বেঁচে আছি । তাই
বিশ্বের সবাই আমরা এক একজন বীর যোদ্ধা । আগামীকাল আমাদের মহান বিজয় দিবস । তাই আমি
বিশ্বের সকল করোনা বিরোধী যোদ্ধাকে এই মহান বিজয় দিবসে জানাই আমার আন্তরীক সালাম ।
আগামীকাল আমাদের বাংলাদেশের, আমাদের বাঙ্গালী জাতীর
মহান বিজয় দিবস । ১৯৭১ ইং সাল, তৎকালীন পূর্ব বাংলার অর্থাৎ আমাদের বর্তমান এই বাংলাদেশের
সাড়ে সাত কোটি মানুষ প্রাণপন লড়েছিল তদানিন্তন পাক সেনাদের বিরুদ্ধে । লড়েছিল বাংলার
মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষে । দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যু্দ্ধে লক্ষ লক্ষ
বাঙ্গালীর প্রাণের বিনিময়ে আমরা এই মহান বিজয় দিবসটি লাভ করেছিলাম । আমরা পেয়েছিলাম
স্বাধীনতার স্বাদ । সেই দিন থেকেই আমরা এই মহিমান্বিত দিনটি গভীর শ্রদ্ধার সাথে পালন
করে আসছি । কিন্তু হঠাৎ করে কোভিট-১৯ এর প্রাদুর্ভাবের ফলে প্রায় দেড় বছর আমরা আমাদের
জাতীয় দিনগুলিও সঠিকভাবে পালন করতে পারিনি । কিন্তু বর্তমানে দেশে আবার স্বাভাবিক অবস্থা
ফিরে আসায় আমরা আগামীকাল আবার মহা ধুমধামের সাথে দিবসটি পালন করতে যাচ্ছি । দেশের ছোট
বড় সকল প্রতিষ্ঠান তাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আগামী কালকের মহান দিনটি
উৎযাপনের লক্ষ্যে । মহা ধুমধাম করে পালন করবে দিনটি । তাই আমি আমার বাংলার সাধারন গরীব
কৃষক ভাইয়ের পক্ষ থেকে বাংলার সকল স্তরের বাঙ্গালী জাতী ভাইদের জন্য রইল এই মহান বিজয়
দিবসের অগ্রিম আন্তরিক শুভেচ্ছা । আর আমরা যেন ভুলে না যাই যে, আমরা সকল স্তরের মানুষই
এক জাতী । “যার নাম হচ্ছে বাঙ্গালী জাতী” ।
No comments