google-site-verification: google998f3745d07a0535.html ফুটবল, সাফ ফুটবলের প্রথম খেলায় পেনালটিতে বাংলাদেশের জয়, স্বপ্ন চ্যাম্পিয়নশীপ-২০২১ - kisan bangladesh

Header Ads

ফুটবল, সাফ ফুটবলের প্রথম খেলায় পেনালটিতে বাংলাদেশের জয়, স্বপ্ন চ্যাম্পিয়নশীপ-২০২১

 

   ফুটবল, সাফ ফুটবলের প্রথম খেলায় পেনালটিতে বাংলাদেশের জয়, স্বপ্ন চ্যাম্পিয়নশীপ-২০২১

ফুটবল, সাফ ফুটবলের প্রথম খেলায় পেনালটিতে বাংলাদেশের জয়, চ্যাম্পিয়নশীপ-২০২১
Football picture

    মালদ্বীপের রাজধানী মালেতে আজ অনুষ্ঠিত হলো দক্ষিণ এশিয়ান সাফ ফুটবল গেমস এর ১৩তম আসর । এই আসরটির একমাত্র আয়োজক হচ্ছে মালদ্বীপ একাই । ভুটান এবং পাকিস্তান ছাড়া সব দলই অংশগ্রহণ করেছে এই খেলায় । সব দলেরই আশা চ্যাম্পিয়ন হবে । কিন্তু বাংলাদেশ একটু বেশী আশা নিয়েই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে । সেই আশার একটু অংশ হিসেবে আজ প্রথম খেলায় ১-০ গোলের জয় পেল তুলনামুলক দুর্বল প্রতিপক্ষ শ্রীলংকার বিরুদ্ধে । এক কথায় জয় দিয়েই শুভসূচনা হলো বাংলাদেশ দলের । তবে আগামী ৪,৭ এবং ১৩ তারিখে আছে বাংলাদেশের থেকে অনেক শক্তিশালী প্রতিপক্ষ ভারত এবং নেপাল । আর যেহেতু ঘরের মাটিতে খেলবে মালদ্বীপ । সেহেতু আমি মনে করি মালদ্বীপও বাংলাদেশের চেয়ে শক্তিশালী । তাই বাংলাদেশ দলকে মালদ্বীপকেও নিজেদের চেয়ে শক্তিশালী ধরে নিতে হবে ।

    আগেকার দিনে দক্ষিণ এশিয়ার শক্তিশালী ফুটবল দল হিসেবে বাংলাদেশ দল চিহ্নিত হলেও এখনকার দিনে বাংলাদেশ দলের সেই শক্তি আর নেই । সেই শক্তি বাংলাদেশ দল হারিয়ে ফেলেছে । দীর্ঘদিন ধরে জয় পায়নি ভারতের বিপক্ষে । তাছাড়া অন্যান্য দলগুলোও শক্তির দিক থেকে প্রায় ছাড়িয়ে গেছে বাংলাদেশ দলকে । তাই বাংলাদেশ দল ফাইনালে  খেলবে কি না ? ফাইনাল জিতবে কি না, তা বলে দেবে ভবিশ্বৎ । অপেক্ষায় থাকতে হবে আমাদেরকে । আর ফাইনালে খেলতে গেলে বা ফাইনাল জিততে গেলে দলের প্রতিটি খেলোয়াড়কে হতে হবে দৈহিক এবং মানসিক ভাবে শক্তিশালী । আর দিতে হবে নিজেদের সেরাটা । এখানে ব্যক্তিকে বড় করে দেখলে চলবে না । বড় করে দেখতে হবে দেশকে । 

আরও জানুনঃ- 

https://kisanbangladesh12.blogspot.com/2021/11/cricketbangladesh-crickett20-cricket.html

No comments

Theme images by Xaviarnau. Powered by Blogger.