বিশ্ব শেরা বাংলাদেশ ক্রিকেট দল, সব দলই বাতাস,/ Cricket/Bangladesh Cricket/T20 Cricket
World Cup
| Cricket Pictur |
বাংলাদেশের টি২০ বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল হার দিয়ে এবং শেষও হয়েছিল হার দিয়ে কিন্তু রয়ে গেছে কিছু কথা । যেখানে শুরুটা হওয়ার কথা ছিল জয় দিয়ে সেখানে শুরুটাই শুরু হয়েছিল হার দিয়ে । ফলে সমালোচনার ঝড় উঠেছিল ক্রিকেট ভক্তদের মধ্যে । সেই সমালোচনার ধাক্কায় ক্রিকেট দল হয়েছিল টালমাটাল । কিন্তু যখন অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে একটা জয় পেয়েছিল । তখন মুশফিক এবং মাহমুদউল্লাহর মুখে ফুটেছিল কথার ফুলকি । অবশ্য সেটা তারা পরে আর ধরে রাখতে পারে নি । পরে বিশ্বকাপ স্কোয়াডের একজন স্বীকারও করেছিলেন যে এই বিশ্বকাপে আমাদের সবই ছিল ভুল । তাই তো তাদের কপালে জুটেছিল একের পর এক হার । অবশ্য এই ধারাবাহিক হারের কতকগুলো কারণও ছিল । যেমনঃ-
১। সর্বপ্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো ভুল ছিলই । তারপর নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে মাঠের খেলোয়াড় পর্যন্ত ছিল ভুলে ভরা । মাঠে খেলোয়াড়রা তো ধরেই নিয়েছিল যে মাঠে বাংলাদেশ ক্রিকেট দল ছাড়া আর কোন দল নেই । তাদের কাছে সব দলই ছিল বাতাস । তাই তো বাজে ব্যাটিং বাজে ফিল্ডিং আর বাজে বলিং দেখিয়েছিল গোটা বিশ্বকে ।
বাংলাদেশ টিমের খেলোয়ড়দের মনেই ছিল না যে, তাদের দলে পাওয়ার প্লে তে হট হিটারের অভাব । তাদের মনেই ছিল না যে, তাদের দলে গেইল, পোলার্ড, আসিফ নেই । খেলোয়াড়দের মনেই ছিল না যে, বিশ্বের অন্যান্য খেলোয়াড়দের মতো তাদের শারিরীক যোগ্যতাও তেমনটা নেই ।
২। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বুঝতেই পারেনি উইকেট কেমন হবে । উইকেট সম্পর্কে তাদের কোন ধারনাই ছিল না । তাই তো তারা জানতেই পারে নি কোন মাঠে কেমন ব্যাটিং ফল পাওয়া যাবে । কোন মাঠে পেসার বেশি লাগবে, কোন মাঠে স্পিনার বেশি লাগবে ।
৩। সবচেয়ে বড় ভুল ছিল জেতার অত্যাধিক আত্মবিশ্বাস । জেতার এই অতিরিক্ত আত্মবিশ্বাসই ছিল ধারাবাহিক ভাবে হারের আর একটা প্রধান কারণ ।
তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি টিম ম্যানেজমেন্ট, ক্রিকেটারসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও তাদের নিজেদের চেহারাটা একবার করে দেখে নেওয়া দরকার । তাহলেই হয়তোবা ভবিশ্বতে বাংলাদেশ ক্রিকেট দলের চেহারাটা একটু অন্য রকম হতে পারে ।
আরও জানুনঃ-
https://kisanbangladesh12.blogspot.com/2021/11/cricket-livecricket-t20cricket.html
https://kisanbangladesh12.blogspot.com/2021/10/blog-post.html

০ পয়েন্ট নিয়ে দিত্বীয় রাউন্টে বাংলাদেশ হিরো...
ReplyDelete