।। সবার আছে জেতার গর্ব, আমাদের আছে হারের গর্ব ।।cricket live/cricket t20/cricket a team/cricket t20 world cup
| cricket picture |
যখনি বাংলাদেশ ক্রিকেট টিম কিংবা ফুটবল টিম কোন টুর্নামেন্টে খেলতে শুরু করে । তখনি হাতের হাজার কাজ ফেলে বসে পড়ি টিভির সামনে । বুক ভরা আশা নিয়ে বসে থাকি কখন বাংলাদেশ জিতবে । কিন্তু হায় জয় কোথায়, শুধু হার আর হার আশার বুক ভেঙ্গে হয়ে যায় খান খান । হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে গেছে তবুও হার, আর কত সহ্য করা যায় ।
যেমন ধরুন এবারের ক্রিকেট বিশ্বকাপের কথা । পৃথিবীর সব দেশ যে যার সেরা খেরোয়াড়দের পাঠিয়েছে ক্রিকেট বিশ্বকাপ খেলতে । আশা করে বসে আছে যে তাদের খেলোয়াড়রা ভালো খেলে বিশ্বকাপ জিতবে । গর্বে ভরে উঠবে বুক, গর্বে ফুলে উঠবে দেশ । বাড়বে দেশের সন্মান ।
কিন্তু আমাদের একি অবস্থা । না আছে জেতার নেশা । না আছে জেতার লক্ষন । খেলোয়াড়রা মাঠে এমন ভাব দেখায় যে, তাদের জেতার নেশা তো দুরের কথা, জেতার কোন ইচ্ছাই নেই । মাঠে নামে শুধু ক্যাচ ফেলে দেওয়ার জন্য । আর ব্যাটিং করতে নামে আউট হওয়ার জন্য । ব্যাটিং বলেন বলিং বলেন আর ফিল্ডিং বলেন কোনটার সাথে কোনটার মিল নেই । আর নির্বাচকরাও যে কি দেখে খেলোয়াড় নির্বাচন করেন । মনে হয় যেন দেশে আর কোন ভালো ক্রিকেটার নেই । যাদের দেশের মাঠেই খেলার যোগ্যতা নেই, তাদেরকে পাঠায় বিশ্বকাপ খেলতে । না আমরা কি ধরে নেব যে ক্রিকেটেও চলছে স্বজনপ্রীতি । তা না হলে এমন অবস্থা হবে কেন ? যে দেশের মানুষেরা মাথার ঘাম পায়ে ফেলে দেহের রক্ত পানি করা টাকায় ক্রিকেটারদের এবং ফুটবলারদের পোষে । যে দেশের মানুষেরা 1952 থেকে 1971 সাল পর্যন্ত কোন খানে হারেনি । তাদের সন্তানেরা সব জায়গায় হারবে কেন ? এটা তো মেনে নেওয়া যায় না, মেনে নেওয়ার মতো নয় ।
আরও জানুনঃ-
https://kisanbangladesh12.blogspot.com/2021/11/cricketbangladesh-crickett20-cricket.html

No comments