google-site-verification: google998f3745d07a0535.html ।।তিন বিষয়ে এস,এস,সি পরীক্ষা/21, কেন্দ্র ফি দিতে হবে পুরোটা, প্রধান শিক্ষকগণের আপত্তি, তারপরও আনতে হলো প্রবেশপত্র ।।ssc exam 2021/ssc exame admit card - kisan bangladesh

Header Ads

।।তিন বিষয়ে এস,এস,সি পরীক্ষা/21, কেন্দ্র ফি দিতে হবে পুরোটা, প্রধান শিক্ষকগণের আপত্তি, তারপরও আনতে হলো প্রবেশপত্র ।।ssc exam 2021/ssc exame admit card

।।তিন বিষয়ে এস,এস,সি পরীক্ষা/21, কেন্দ্র ফি দিতে হবে পুরোটা, প্রধান শিক্ষকগণের আপত্তি, তারপরও আনতে হলো প্রবেশপত্র ।।ssc exam 2021/ ssc exame admit card

Exam pictur
    প্রতি বছর যে কোন পরীক্ষার সময় এলে ছাত্র/ছাত্রী এবং শিক্ষকদের মধ্যে একটা ধুম পড়ে যায় । মনে হয় যেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটা উৎসবের ঢেউ লেগে যায় । সেটা পি,এস,সি বলুন জে,এস,সি বলুন আর এস,এস,সিই বলুন । ফরম পুরন থেকে শুরু করে পরীক্ষা শেষ হওয়া অবধি একটা উৎসবের আমেজ বিদ্যমান থাকতো । কিন্তু করোনা আসার পর থেকে সেই উৎসবে ভাটা পড়ে যায় । শিক্ষার্থী এবং শিক্ষকদের সেই উৎসবে কে যেন পানি ঢেলে দেয় । শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেমন যেন ঝিমিয়ে পড়ে । শিক্ষার্থীরাও শিক্ষার আলো থেকে অনেক দুরে চলে যায় । অনেক শিক্ষার্থী ঝড়েও পড়ে বিভিন্ন কারণে । গরীব ছাত্ররা ঢুকে পড়ে কাজের মধ্যে অভাব দুরীকরণের জন্য । আর কিছু কিছু ছাত্রীর বিয়েও হয়ে যায় ।

সেই দুর্যোগপূর্ণ অবস্থা থেকে যখন গোটা দেশসহ শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মুক্তি পেতে শুরু করলো তখন সরকারের ঘোষণা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার সীমিত আকারে তাদের কার্যক্রম শুরু করলো । এমতাবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান গুলোর অর্থনৈতিক দৈন্যতা, শিক্ষার্থীদের অর্থনৈতিক দৈন্যতার মধ্যে আবারও ঘোষণা হলো সীমিত আকারে এস. এস সি ও এইচ. এস সি পরীক্ষা/21 অনুষ্ঠিত হওয়ার কথা । সেই অনুযায়ী আগামী 14 ই নভেম্বর  থেকে এস,এস,সি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিন তারিখও  নির্ধারিত হয়ে গেল । এর পরিপ্রেক্ষিতে ছাত্র এবং শিক্ষক উভয়ই আগামী এস,এস,সি পরীক্ষা 2021  এর জন্য এখন প্রস্তুত । সেই প্রস্তুতি পর্বের বড় একটা অংশ হচ্ছে স্ব-স্ব কেন্দ্র থেকে পরীক্ষার্থীদৈর প্রবেশ পত্র সংগ্রহ করা । প্রবেশ পত্র নিয়ে আসা প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের একটা বড় কাজ । কারণ প্রবেশ পত্র সময় মতো শিক্ষার্থীদের হাতে দিতে না পারলে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে না এই বিষয়টা সবার জানা ।

কিন্তু প্রবেশ পত্র আনতে গিয়ে একি অবস্থা । পূর্বের বছরগুলোতে প্রতিটি বিষয়ের পরীক্ষার জন্য যে হারে কেন্দ্র ফি নেওয়া হয়েছিল । ঠিক সেই একই হারে এবারেও মাত্র তিনটি বিষয়ের পরীক্ষার জন্য পুরো চার শত টাকা কেন্দ্র ফি নেওয়া হয়েছে । এ বিষয়ে অবশ্য সব বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ আপত্তিও করেছিলেন । কিন্তু কোন ফল হয়নি । শেষমেশ প্রতিটি শিক্ষার্থীর জন্য পুরো চার শত টাকা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হয়েছে । কেন এমনটা হলো কারো জানা নেই ।   

No comments

Theme images by Xaviarnau. Powered by Blogger.