চরম দুর্যোগের পরেও আমনের বাম্পার ফলন, কৃষকরা সঠিক মূল্য পাবে কি?ধান/Rice/Paddy/Sold/Money/Economics
| Rice |
কিন্তু কৃষকদের এ হাসি শেষ পর্যন্ত বজায় থাকবে তো ? কারণ প্রতি বছর যে কোন ফসলের মৌসুমে বাজার মূল্য কমে যায় । কৃষকরা পায়না তাদের ন্যায্য মূল্য । যখন কৃষকদের হাতে থাকে তাদের উৎপাদিত ফসল, তখন বাজারে সেই ফসলের সঠিক মূল্য থাকে না । কৃষকরাও পায় না তাদের ফসলের সঠিক মুল্য । আর যখন কৃষকদের ঘরের ফসল শেষ হয়ে যায় তখন ব্যাপারিরা লাগায় গোফে তেল । কৃষকদের উৎপাদিত ফসলের দ্বিগুন মূল্য ভোগ করে ব্যবসায়ীরা । হতভাগ্য কৃষকদের ভাগ্যের চাকাও আর ঘোরে না ।
আমাদের দেশের সাধারন কৃষকদেরকে সব সময় নির্ভর করতে হয় কৃষির উপর । বলা চলে কৃষিই তাদের একমাত্র ভরষা । কারণ কৃষকদের একটা ফসল ঘরে উঠলে আর একটা ফসল উৎপাদনের প্রস্তুতি নিতে হয় । যে ফসলটা তাদের ঘরে ওঠে সেই ফসলের কিছুটা অংশ তাদের নিজেদের ব্যবহারের জন্য রেখে বাদবাকী উদ্বৃত্য ফসল বিক্রি করতে হয় । যেটা তাদের পরবর্তী ফসল উৎপাদনের কাজে লাগে । তা নাহলে সারা বছর একটার পর আর একটা ফসল উৎপাদন করা কৃষকদের পক্ষে কোন রকমেই সম্ভব হবে না । কারণ তাদের কৃষিকাজে ব্যবহৃত অর্থের যোগান দেবে কে ? কোত্থেকেই বা তারা অর্থ যোগাড় করবে । তাই কৃষকদের উৎপাদিত ফসলই তাদের অর্থ যোগানের একমাত্র উপায় ।
বর্তমান বাজারে প্রতিটি দ্রব্য মূল্যের বাজার উর্ধ্বগামী । এমনকি কৃষকদের বীজ, সার, কীটনাশকসহ যে কোন কৃষি পণ্যের বাজার উর্ধ্বগামী । তাই তাদেরকে সেগুলোও ক্রয় করতে হয় চড়া দামে । কিন্তু কৃষকদের উৎপাদিত ফসলের মূল্য মৌসুমের সময়, তাদের প্রয়োজনের সময় কম থাকে । তাই তাদের কৃষিকাজে ব্যবহৃত কৃষি পণ্য ক্রয় করতে হিমশিম খেতে হয় । এই অবস্থায় অনেক কৃষককে ঋণগ্রস্থও হতে হয় ।
আমন ধানের মৌসুম শেষে আসছে বোরো ধানসহ অন্যন্য ফসলের মৌসুম । এই বোরো মৌসুমে কৃষকদেরকে কৃষিকাজ করতে গেলে আরো অধিক অর্থের প্রয়োজন হবে । অপর দিকে কৃষকদের অর্থ যোগানের আপাতত একমাত্র উপায় হচ্ছে আমন ধান । আর যদি বাজারে আমন ধানের সঠিক সময়ে সঠিক মূল্য না থাকে তাহলে কৃষকদেরকে অন্ধকারে হাতড়াতে হবে । সঠিকভাবে করতে পারবে না বোরো ধানের চাষাবাদ সহ অন্যান্য চাষাবাদ । তাই গোটা বাংলাদেশের সাধারণ কৃষকগণ আশা করে আছেন যে এবছর আমরা ফসল কাটার মৌসুমেই আমাদের ফসলের সঠিক মূল্য পাবো । কিষাণ বাংলাদেশ।।
আরও জানুনঃ-
https://kisanbangladesh12.blogspot.com/2021/10/paddyvegetablesseasonal-vegetablesbad.html

সঠিক সময়ে সঠিক দাম কৃষকরা পাবে কি ?
ReplyDelete