“অসময়ে ঝড়-বৃষ্টি, ক্ষতি হলো ফসলের, ক্ষতি হলো শাক-স্বব্জির”/paddy/vegetables/Seasonal vegetables/bad weather/Storm rain
| Picture |
দেশের
উত্তরাঞ্চলে পুরো বর্ষাকালটা গেছে অনাবৃষ্টি এবং অল্প বৃষ্টিতে । কোন রকমে রোপন করা
হয়েছিল আমন ধান । কৃষকরা এখনও আপ্রাণ চেষ্টা করছেন যেন তার আমন ফসলটা ভালো হয় । কিন্তু
বিধিবাম, কপালে না থাকলে যা হয় । এখন ধানের শীষ বের হচ্ছে, আবার কতকগুলোতে ফুল ধরেছে
এবং ধানের শীষ হেলে পড়া শুরু হয়েছে । আর কিছুদিন গেলেই ধানের দানা পুষ্ট হবে এবং ধানে
রং ধরবে । কিন্তু এমন সময় ধান ক্ষেতে দেখা গেল ব্যাপক হারে কারেন্ট পোকার আক্রমন ।
এক এক জন কৃষক তার ধান ক্ষেতে ৩ থেকে ৪ বার কীটনাশক স্প্রে করেছেন । তারপরও ধানের অনেকটা
ক্ষতি হয়ে গেছে । এর উপর আবার শুরু হয়েছে প্রাকৃতিক দুর্যোগ । বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে
চলছে অসময়ের ঝড়ো বাতাস এবং বৃষ্টি । এই বৃষ্টি এবং জোড়ো বাতাসের ফলে বিভিন্ন এলাকার
আমন ধানের আরো বেশি করে ক্ষতি সাধন হচ্ছে । কিছু কিছু ধান ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে,
কিছু কিছু ধান ক্ষেত মাটিতে শুয়ে পড়েছে । যে ধান ক্ষেতগুলো পানির নিচে তলিয়ে গেছে সেগুলোর
পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে হয়তো বা বাঁচতে পারে । কিন্তু যেগুলো মাটিতে শুয়ে পড়েছে
এবং জমিতে ছয়-সাত ইঞ্চি পানি জমে আছে । সেগুলোর পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেও সেগুলোর
আর হওয়ার সম্ভবনা নাই । তাই কৃষকগণ সেই ধান ক্ষেতের ধান না হওয়ার আগেই কেটে এনে গরুকে
খাওয়াচ্ছেন । আবার কেউ কেউ সেই ধানের গাছ কেটে এনে বাজারে বিক্রি করছেন দুটো পয়সার
আশায় । কৃষকগণ ভাবছেন এইভাবেও যদি খরচের কিছুটা অংশ হাতে আসে । যাইহোক এইসব কারণে এবছর
ধানের উৎপাদন আশানুরুপ নাও হতে পারে বলে কৃষকগণ ধারনা করছেন ।
এবার পুরোটা বছর শুধু আলু
বাদ দিয়ে অন্যান্য কাঁচা বাজরের দর যাচ্ছে খুব চড়া । এতে অবশ্য কিছু কিছু কৃষক লাভবান
হচ্ছেন । কিন্তু যারা কাঁচামাল ক্রয় করে খাচ্ছেন এবং যারা শহরে বাস করছেন তাদের অবস্থা
খুব খারাপ । তারা আশা করে আছেন মৌসুম এলেই বোধ হয় কাঁচা বাজারের দর কিছুটা হলেও কমবে
। কিন্তু উপায় নেই । ভোক্তাদের সেই আশায় জল ঢেলে দিচ্ছে প্রকৃতি । অসময়ে ঝড়-বৃষ্টির
কারণে যে শাক-স্বব্জিগুলো আর কিছুদিনের মধ্যে বাজারে আসার কথা ছিল, সেগুলোর ক্ষতি হয়ে
যাচ্ছে । আবার যে জমিগুলোতে শাক-স্বব্জি বোপন করা হয়েছে সেগুলোরও ক্ষতি হচ্ছে । অপরদিকে
যে জমিগুলো শাক-স্বব্জির জন্য তৈরি করা হচ্ছে সেগুলোও পিছিয়ে যাচ্ছে । কাজেই এবার কাঁচা
বাজারে মৌসুমী শাক-স্বব্জি আসবে দেরিতে এবং কাঁচা বাজারের দরটাও কমবে দেরিতে । কিন্তু
ভোক্তাগণ আশায় আছেন কবে ফিরবে কাঁচা বাজারে স্বস্তি ।
আরও জানুনঃ-

No comments