google-site-verification: google998f3745d07a0535.html “করোনাকে সবাই ভয় করে, কিন্তু করোনাই এদেরকে ভয় করে”/meals for farmers in the field/ corona virus/ Farmers/Agriculture - kisan bangladesh

Header Ads

“করোনাকে সবাই ভয় করে, কিন্তু করোনাই এদেরকে ভয় করে”/meals for farmers in the field/ corona virus/ Farmers/Agriculture

“করোনাকে সবাই ভয় করে, কিন্তু করোনাই এদেরকে  ভয় করে”/meals for farmers in the field/ corona virus/ Farmers/Agriculture 

meals for farmers in the field

    মুখে বলা খুব সহজ কিন্তু কাজে প্রকাশ করা খুব কঠিন । পয়সা থাকলে সব হয় কিন্তু পয়সা না থাকলে কিছুই নাই । এই কারনেই সব সুখ সবার কপালে জোটে না । করোনা থেকে আত্মরক্ষার জন্য সরকারী ও বেসরকারীভাবে সব সময় সাবধান করা হচ্ছে, দেশের সকল প্রচার মাধ্যমেই প্রচার করা হচ্ছে করোনা থেকে সাবধান থাকুন । বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হচ্ছে করোনা থেকে বাঁচার জন্য । এসব সাবধানতা এবং দিক নির্দেশনা কেউ কেউ মানছে আবার কেউ কেউ মানছে না ।

    কিন্তু যারা মাঠে ঘাটে কাজ করে তারা কি করবে ? যাদের ১০ টাকা মূল্যের একটা বল সাবান দিয়ে গোটা পরিবারের কাপড় পরিষ্কার হয় । যারা কাজের ফাঁকে মাঠে ঘাটেই বসে সামান্য একটু পানি দিয়ে হাতটা ধুয়ে নিজের খাবারটা খেয়ে নেয় । তারা কোথায় পাবে হ্যান্ড ওয়াশ আর হ্যান্ড স্যানিটাইজার । তারা ওসব পায়ও না, তাদের ওসব লাগেও না । তারা রোদে পুড়ে, ঝড়বৃষ্টি মাথায় নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে মাঠে-ঘাটেই কাজ করে । কাজেই করোনা তাদের ধারে কাছে ঘেষতেও পারে না, আক্রমণও করতে পারে না । এক কথায় করোনা তাদের দেখলে ভয় পায় । আর আমরা যারা সব সময় সাবধান ভাবে চলতেছি, যাদের পয়সা আছে তাদেরকেই করোনা আক্রমণ করে । এক কথায় তারাই করোনাকে ভয় পায় ।    

No comments

Theme images by Xaviarnau. Powered by Blogger.