google-site-verification: google998f3745d07a0535.html আকাশ চুম্বী দ্রব্যমূল্যে, ইনকামহীন কৃষকের শ্বাসরুদ্ধ/onion recipe /onion soup recipe/edible oil/edible oil prices/sugar cookie recipe - kisan bangladesh

Header Ads

আকাশ চুম্বী দ্রব্যমূল্যে, ইনকামহীন কৃষকের শ্বাসরুদ্ধ/onion recipe /onion soup recipe/edible oil/edible oil prices/sugar cookie recipe

আকাশ চুম্বী দ্রব্যমূল্যে, ইনকামহীন কৃষকের শ্বাসরুদ্ধ/onion recipe /onion soup recipe/edible oil/edible oil prices/sugar cookie recipe

edible oil,onion,sugar

    আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ মানুষ বাস করে গ্রামে । আর এই ৮০ শতাংশ মানুষই কমবেশি কৃষিকাজের সংগে জড়িত । আবার এর মধ্যে সামান্য কিছু সংখ্যক মানুষ সম্পদশালী আর বাদ বাকী সবাই গরীব কৃষক । দেশের এই অধিক সংখ্যক মানুষ কৃষিকাজের মৌসুম ছাড়া বছরের অধিকাংশ সময় বেকার পড়ে থাকে । বছরের বেশির ভাগ সময় এদের হাতে কোন কাজ থাকে না ।  ইনকামের রাস্তাও বন্ধ থাকে । ফলে শুধুমাত্র কৃষির মৌসুমেই গ্রামের মানুষের বেচাকেনা চলে । আর ঠিক এই সময়গুলোতেই গ্রামের অর্থনীতির চাকাও সচল হয়ে ওঠে । তাই স্বাভাবিক ভাবেই বলা চলে গ্রামের অর্থনীতি, একমাত্র কৃষির উপর নির্ভরশীল ।

    কিন্তু অর্থনীতির চাকা সচল থাকুক বা না থাকুক জীবনের চাকা তো চলতেই থাকবে । এই জীবন জীবিকার প্রয়োজনেই সমাজের অন্যান্য শ্রেণীর মানুষের মতো এই সামান্য আয়ের মানুষদেরকেও তো নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে হয় । কিন্তু বাজারে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের একি অবস্থা ? ভোজ্য তেল, চিনি, পেঁয়াজসহ আরো কিছু কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তো দ্বিগুনেরও বেশি । যাকে বলে আকাশ চুম্বি । এমন কি যে পেঁয়াজ গ্রামেই উৎপাদিত হয়, কৃষকরাই উৎপাদন করেন সেই পেঁয়াজের মূল্য তো বর্তমান বাজারে দ্বিগুনেরও বেশি । কই, এই দ্বিগুন মূল্য তো যখন কৃষকদের পাওয়ার কথা ছিল, তখন তো তারা পায় নি । তাছাড়া যখন দেশে এই সব দ্রব্যের ঘাটতি পড়ে তখন সরকার এই সব দ্রব্য আমদানী করে দেশের মানুষের চাহিদা পূরণ করেন । তাহলে কেন এই দ্রব্যমূল্যের উর্দ্ধগতি । যা সাধারণ মানুষের নাগালের বাইরে । এরকম ঘটতেছে কি কারণে ? অসাধু ব্যবসায়ী ও কালো বাজারীদের হাতে কুক্ষিগত হওয়ার কারণে, না সঠিক মনিটরিং এর অভাবে ? আর যদি এরকম ঘটনা না ঘটে থাকে । তাহলে তো দেশে ধনী এবং গরীবের বৈষম্য আরও বেশি হতো না । যা বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ীই বোঝা যায় । যে হিসাবে বলা হয়েছে কোটিপতির সংখ্যা বেড়েছে এবং পাশাপাশি গরীবেরও সংখ্যা বেড়েছে । যাইহোক এই অবস্থার পরিপ্রেক্ষিতে দেশের সরকারের কাছে এবং দেশের অন্যান্য কর্ণধারদের কাছে আমাদের সাধারন মানুষদের, সাধারণ কৃষকদের আকুল আবেদন রইল, এই অসাধু ব্যবসায়ী ও কালো বাজারীদের শায়েস্তা করে এবং বাজারের এই অস্বাভাবিক দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ করে দেশের সাধারণ মানুষসহ দেশের সর্বস্তরের মানুষের স্বস্তি ফিরিয়ে দিতে ।

No comments

Theme images by Xaviarnau. Powered by Blogger.