বাংলাদেশের বারো মিশালী হযবরল টিভি চ্যানেল/tv shows/live tv streaming/Television Series
বাংলাদেশের বারো মিশালী হযবরল টিভি চ্যানেল/tv shows/live tv streaming/Television Series
আমাদের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী মহোদয় একটা খুব সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন । ক্লিন ফিড ছাড়া কোন বিদেশী চ্যানেল বাংলাদেশে চলবে না । এটা খুব ভালো সিদ্ধান্ত । এতে দেশের স্বার্থ রক্ষা পাবে । আর দেশের স্বার্থ রক্ষা হোক এটা আমরা সবাই চাই । আমিও একজন নিয়মিত টিভি দর্শক । কিন্তু আমাদের দেশের টিভি চ্যানেলগুলো দর্শককে ধরে রাখতে পারছে কি ? পারছে না । সঠিক বিনোদন দিতে পারছে কি ? পারছে না ।
তার ১ নম্বর কারণ হলো এদের সবচেয়ে বড় ভুল হচ্ছে এরা একটি চ্যানেলে সব ধরনের অনুষ্ঠান চালায় । এখানকার চ্যানেল মালিকগণ মনে করেন আমার চ্যানেলে সব আইটেম থাকবে । যাকে বলে বারো মিশালী হযবরল টিভি চ্যানেল । ওনারা মনে করেন, যদি কোন টিভি দর্শক আমার চ্যানেলে একবার ঢোকে, তাহলে আর বের হতে পারবে না । তাই এখানকার প্রত্যেকটি টিভি চ্যানেলে সব ধরনের অনুষ্ঠান পাবেন । কোন নির্দিষ্ট চ্যানেলে কোন নির্দিষ্ট অনুষ্ঠান পাবেন না । যদিও আপাতত দু একটি চ্যানেল নির্দিষ্ট অনুষ্ঠান চালায় । তারপরও বলা যায় না, কখন তারাও বারো মিশালী হযবরল হয়ে যায় ।
২ নম্বর কারণ হলো এরা এ্যাডও চালায় আনলিমিটেড । এদের এ্যাড চালানোর কোন ধরাবাধা সময় নেই । এতে দর্শকগণ টিভি দেখার ধৈর্য হারিয়ে ফেলেন । এখন প্রশ্ন হলো এ্যাড না চালালে, টিভি চ্যানেলগুলো চলবে কিভাবে ? উত্তর হলো এখনকার দর্শকগণ খুব ভালো করে জানেন একটি টিভি চ্যানেলে কোন কোন উপায়ে টাকা আসে ।
৩ নম্বর কারণ হলো কিছু কিছু নির্মাতা আছেন যারা এখনও আঞ্চলিক ভাষার মিশেলে কিছু কিছু অনুষ্ঠান তৈরি করেন । যেমন ধরেন নাটক, সিনেমা ইত্যাদি ইত্যাদি । যদিও সরকারি ভাবে নির্দেশনা আছে খাঁটি শুদ্ধ বাংলা ভাষায় অনুষ্ঠান নির্মাণ করার । তারপরও ওনারা বিভিন্ন অঞ্চলের ভাষার মিশেলে অনুষ্ঠান তৈরি করেন । এতে করে অনেকের বুঝতেও অসুবিধা হয় । আবার অনেকে পছন্দও করেন না ।
তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো ওনাদের সম্পূর্ণ ভুল ধারনা । কারণ সব দর্শক সব ধরনের অনুষ্ঠান পছন্দ করেন না, সব ধরনের অনুষ্ঠান দেখেনও না । এক এক জনের এক এক রকম অভিরুচি, ভিন্ন রকম অনুভুতি । তাই আমার মতে বিদেশী চ্যানেলগুলোর মতো সিরিয়াল, খবর, খেলা, গান, সিনেমা ইত্যাদি ইত্যাদির জন্য আলাদা আলাদা চ্যানেল হওয়া উচিৎ । এ্যাডের জন্য নির্দিষ্ট টাইমিং থাকা উচিৎ । যেমন ধরুন একটি সিরিয়াল দেখায় ত্রিশ মিনিটের জন্য । সেটা ত্রিশ মিনিট না দেখিয়ে বিশ মিনিট শো করুক । আর দশ মিনিট এ্যাড শো করুক । কিন্তু সেই এ্যাডের নির্ধারিত দশ মিনিট, সিরিয়ালটার ভেতরে তিন ভাগে বিভক্ত করে শো করুক । তাহলেই হয়তো দর্শক আমাদের দেশের টিভি চ্যানেলগুলো দেখবে । আর আমাদের দেশের টিভি শিল্পও আস্তে আস্তে সমৃদ্ধশালী হয়ে উঠবে ।

No comments